• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙনে দিশেহারা দুর্গতরা

প্রকাশিত: ১৫:৫৭, ১৩ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙনে দিশেহারা দুর্গতরা

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।  ভাঙন আর বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। বন্যার তেমন উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। বেশ কিছু জায়গার পানি নামতে শুরু করলেও ভোগান্তি চরমে বন্যার্তদের। 

কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলে সবকটি' নদীর পানি আরও বেড়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

চরম দুর্ভোগে আছে বানভাসিরা। খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সঙ্কটে দিশেহারা তারা। মানবেতর দিন কাটছে তাদের।

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়েই বইছে। পানিবন্দি চরাঞ্চলের অসংখ্য মানুষ। খাদ্য সংকটের সাথে ডায়রিয়াসহ নানা রোগের সাথে লড়ছে তারা। এর মধ্যেই নদী তীরবর্তী এলাকায় চলছে তীব্র ভাঙন। 

কুড়িগ্রামে কমছে সবকটি নদ-নদীর পানি। তবে ব্রহ্মপূত্রের পানি এখনো বিপদসীমার উপরে। এখনও পানিবন্দি দেড় লাখেরও বেশি মানুষ। তলিয়ে আছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বন্যার্তরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2