• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় যুবককে কুপিয়ে হত্যা!

প্রকাশিত: ২১:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় যুবককে কুপিয়ে হত্যা!

ছবি: ফরহাদ হোসেন

কেরানীগঞ্জের আরশিনগরে একটি সেলুনে ঢুকে প্রথমে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর পালানোর চেষ্টা করা ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে পেছন থেকে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটের দিকে তিনজন সেলুনে ঢোকে। তাদের দুজনের মাথায় ক্যাপ ছিল। ঢোকার আগেই একজন পিস্তল বের করে সেলুনের ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আতঙ্কে সেলুনে থাকা অন্যরা দৌড়ে বেরিয়ে যান।

এরপর বাকি দুজন কোমর থেকে চাপাতি বের করে ভেতরে ঢোকে। ফরহাদ খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় সেলুন থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু একজন পেছন থেকে তার লুঙ্গি ধরে ফেললে তিনি আর পালাতে পারেননি। এ সময় অন্যজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ফেলে রেখে তিনজন পালিয়ে যায়।

ফরহাদের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আখতার হোসেন জানান, মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি করতেন ফরহাদ। সেখানে আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ সাত-আটজন তার কাছে চাঁদা দাবি করেছিল। ব্যবসা করতে হলে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন আলাদা টাকা দেওয়ার কথা বলা হয়। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

তবে পুলিশ বলছে, ফরহাদ নিজেও মোহাম্মদপুরের ‘পাটালি গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। বোটঘাট ও ময়ূরভিলা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, ঘটনায় জড়িত দুই পক্ষই মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। ফরহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত