• NEWS PORTAL

  • শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ২১:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫.৬ মাত্রার কম্পন হয়েছে পেশোয়ার ও রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহর। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ৭৩ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কেপি প্রদেশে মালাকান্দ ও লোয়ার দির এলাকাতেও কম্পন অনুভূত হয়। এ ছাড়া হাঙ্গু, কোহাট, বাজাউর ও সোয়াতের বাসিন্দারাও ভূমিকম্প টের পান।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

২০২৫ সালের ১৯ জানুয়ারি ৫.৮ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, সোয়াত ও হুনজা অঞ্চল। এর আগে ২০০৫ সালে আজাদ কাশ্মীরে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হন এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন।

এ ছাড়া ২০২১ সালে বেলুচিস্তানের হারনাই এলাকায় সংঘটিত ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হন। সে সময় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পাকিস্তানের ভূমিকম্পপ্রবণ দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতে উদ্ধার তৎপরতা পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং, ফলে আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। কেপি ও পাঞ্জাবে সাম্প্রতিক এই কম্পন অঞ্চলটিতে অব্যাহত ভূকম্পন ঝুঁকির বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

সূত্র: জিও নিউজ

বিভি/টিটি

মন্তব্য করুন: