• NEWS PORTAL

  • শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমীরের শ্রদ্ধা

প্রকাশিত: ০১:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমীরের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ডা. শফিকুর রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনকালে জামায়াতের আমিরের সঙ্গে ১১–দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: