পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী। তিনি জানান, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দুই দিন আগে ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহসান ফরিদকে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: