‘শীতল পাটি’র কারিগরদের দুঃখ ও স্বপ্নের কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠির ঐতিহ্যবাহী “শীতল পাটি” তৈরির কারিগরদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় স্থানীয় কারিগরদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন তিনি।
বহু প্রজন্ম ধরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের অসংখ্য পরিবার ঐতিহ্যবাহী “শীতল পাটি” তৈরিতে জড়িত ছিল। একসময় এই সূক্ষ্ম হস্তশিল্প ছিল অঞ্চলের অর্থনীতির গর্ব, কিন্তু দারিদ্র্য, বাজারে প্রবেশাধিকারের সংকট ও সরকারের দীর্ঘদিনের অবহেলায় এই শিল্প আজ বিলুপ্তির পথে।
শুক্রবার (৯ আগস্ট) ড. হায়দার স্থানীয় কারিগরদের সাথে মতবিনিময় করে তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন। তিনি বলেন, এই অঞ্চলের কারিগরদের হাতে অপরিসীম দক্ষতা থাকলেও সঠিক সহায়তা ও বাজারের অভাবে তাদের পণ্য হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার এ শিল্পের উন্নয়নে কোনো অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই পরিস্থিতি পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।
বিভি/এজেড













মন্তব্য করুন: