এবার স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার
বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটি দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মো. মোরছালিন, সীতাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক মো. আলাউদ্দিন মনি, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন বাবর এবং সীতাকুন্ডু পৌর শাখার আহ্বায়ক মো. মামুন রেজা মামুনকে প্রাথমিক সদস্য পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিভি/টিটি




মন্তব্য করুন: