• NEWS PORTAL

  • শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর

প্রকাশিত: ১৯:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি একই সঙ্গে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শুক্রবার বিকেলে দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে উপস্থিত হবেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও তার সঙ্গে থাকবেন।

দলীয় সূত্র জানায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কবর জিয়ারত করবেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।

উল্লেখ্য, আগের বছরগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্র সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও দলীয় প্রধান হিসেবে শহীদ মিনারে যাওয়ার ঘটনা এবারই প্রথম।

বিভি/এজেড

মন্তব্য করুন: