• NEWS PORTAL

  • শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২০:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেঘমল্লার বসুকে আজ শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে কেন তিনি এই ঘটনা ঘটালেন, তা জানাননি আহমেদ জুবেল।

বিভি/টিটি

মন্তব্য করুন: