• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

দোয়ার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

মীর মো. ফারুক, গাজীপুর

প্রকাশিত: ১২:০৭, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দোয়ার মাধ্যমে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত (যোবায়ের গ্রুপ) বাংলাদেশ শুরায়ী নেজাম আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরাও মোনাজাতে শরিক হন ।

তাবলীগ জামায়াতের যোবায়ের গ্রুপ (বাংলাদেশ শুরায়ী নেজাম) এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়।  মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তিনি আরো জানান, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

ইজতেমা চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ০২, ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2