রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম
বাংলাদেশের আকাশে পবিত্র ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। আর আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, এমপি।
সভায় সারাদেশের জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। এসব তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর ফলে ১৩ সেপ্টেম্বর থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের গণনা শুরু হবে। মাসটির ১১তম দিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: