ঈদের আগেই বাংলাদেশে আসছে পাকিস্তান, ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ সফরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের আসা আগেই নিশ্চিত হয়েছিল। তবে কবে, কখন ম্যাচ—তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। পরদিন ১০ মার্চ মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ গড়াবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।
দুই দলের সাম্প্রতিক লড়াইও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। সে সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে জয় পায়। তার আগে মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এদিকে আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগের নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করে এপ্রিল মাসে আবারও বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে পাকিস্তান দলের।
আইসিসির বড় আসরের বাইরে চলতি বছরে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। সব মিলিয়ে ২০২৬ সালে নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।
বিভি/এজেড



মন্তব্য করুন: