চট্টগ্রাম বন্দরে বড় নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা!
চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ এবং অনুমতি ছাড়া তা প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ বা প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০:৪৬