NEWS PORTAL
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Back
Live
০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও তা পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার এই বিদায়লগ্নেও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
দেশের রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হলেও সোমবার (৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে অধিকাংশ স্থানেই।
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১২:০৪
দুপুর ১ টার মধ্যে দেশের ২ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১০:১৯
সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আজ দেশের ২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ০৯:০৫
দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর মিয়ানমার ও সংলগ্ন এলাকার লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। চট্টগ্রাম ও সিলেটসহ কিছু অঞ্চলে সাময়িক বৃষ্টি থাকলেও আগামী চার-পাঁচ দিনের মধ্যে সারাদেশে টানা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১২:৪৫
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৭
মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত পুনরায় দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিয়ানমার উপকূলের কাছে অবস্থানরত একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫