• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য

শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ডা. রফিক
শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়: ডা. রফিক

উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও জটিলতর রোগের চিকিৎসার জন্য রোগীরা এই বিশ্ববিদ্যালয়ে আসেন। পাশাপাশি পোস্টগ্রাজুয়েট চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা ও আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪