• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লাইফস্টাইল

হাসির আড়ালে গভীর বিষণ্ণতা, ‘স্মাইলিং ডিপ্রেশনে’ ভুগছেন না তো, বুঝবেন কীভাবে?
হাসির আড়ালে গভীর বিষণ্ণতা, ‘স্মাইলিং ডিপ্রেশনে’ ভুগছেন না তো, বুঝবেন কীভাবে?

সবার সামনে হাসছেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, এমনকি অন্যের মন খারাপেও সান্ত্বনা দিচ্ছেন। আপনাকে দেখে কেউ হয়তো বুঝতেই পারবে না, দিনের শেষে একা ঘরে ফিরে মানুষটি কতটা ভেঙে পড়েন। ঠোঁটে হাসি থাকলেও মনের ভেতর জমে থাকতে পারে শূন্যতা, হতাশা আর নিজেকে মূল্যহীন মনে করার যন্ত্রণা। কাউকে বুঝতে না দিয়ে প্রতিদিন স্বাভাবিক থাকার এই লড়াই কখনো কখনো গভীর বিষণ্ণতারই আড়াল হতে পারে। মনোবিজ্ঞানের আলোচনায় এমন অভিজ্ঞতাকে অনেক সময় ‘স্মাইলিং ডিপ্রেশন’ বা হাসিমুখের আড়ালে বিষণ্ণতা বলা হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৩৭