আর্কাইভস
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
০৯:৫৫ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
মেসি-পরবর্তী প্রথম ম্যাচে আর্জেন্টিনার গোল উৎসব
মেসি পরবর্তী যুগের শুরুটা দারুণ হলো আর্জেন্টিনার। কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তাদের ৪-০ ব্যবধানে। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর নিকো পাজ, অধিনায়ক ত্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস ব্যবধান বাড়ান।
০৯:২৪ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশ
‘ওটিপি’ (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) ব্যতীত সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা উপসচিব মো. তোফায়েল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
০৯:০১ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। এই দাম বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
০৮:৪৩ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন যেসব প্রকল্প
মুহরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সেচ প্রকল্প উদ্বোধন করতে আজ (১ অক্টোবর) বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। সফর ঘিরে জেলার উন্নয়ন-প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে। চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি।
১২:২৭ এএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
র্যাগিংয়ের ঘটনায় চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার-অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ের ঘটনায় চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরাধের মাত্রা বিবেচনায় এসব শাস্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
১১:১৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ঢাকা উত্তরের ৩ নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলো বিএনপি
অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০:৪০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গরুবোঝাই ভুটভুটি, বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০:৩০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
১০:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
একদিকে বিয়ে বাড়ির আনন্দ, অন্যদিকে পুকুরে মিললো দুই শিশুর মরদেহ
বাড়িতে বিয়ের উৎসব, উঠানে স্বজনদের ভীড়। নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। এরই মাঝে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর আসে। মূহুর্তেই যেন বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদের ছায়ায়। বিয়ে বাড়ির সেই উঠানে এনে রাখা হয় দুই শিশুর নিথর মরদেহ।
০৯:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
০৯:৪২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার






















