৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ নেওয়ার সময় হাতেনাতে ধরা ভূমি অফিসের সার্ভেয়ার
জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) ফাঁদ অভিযান চালিয়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়। দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান পরিচালনা করে।
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ নেওয়ার সময় হাতেনাতে ধরা ভূমি অফিসের সার্ভেয়ার!
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:০৪