তুরস্কে তিন প্রশ্নের কঠিন পরীক্ষায় শুরু হচ্ছে কপ৩১, প্রাপ্তির চেয়ে হতাশার শঙ্কা বেশি!
জলবায়ু পরিবর্তনের ক্ষতি বাড়ছে, বাড়ছে অভিযোজনের ব্যয়ও। অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজনের তুলনায় আন্তর্জাতিক অর্থায়ন এখনো নগণ্য। এমন বাস্তবতায় আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন—কপ৩১ (COP31)। প্রায় ২০০ দেশের প্রতিনিধির পাশাপাশি বিশ্বনেতা, বিজ্ঞানী, পরিবেশকর্মী, তরুণ, আদিবাসী জনগোষ্ঠী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ এক লাখের বেশি মানুষের সমাগম প্রত্যাশা করা হচ্ছে।
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২২:১৫