চাকরি হারাবে না এইচআর, এআই বদলে দেবে কাজের ধরন; কিন্তু কীভাবে?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের চাকরি কেড়ে নেবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআর বিভাগেও এর প্রভাব পড়তে যাচ্ছে। তবে এআই এইচআরকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না; বরং বদলে দেবে বিভাগের কাজের ধরন, জনবল ও দায়িত্ব। প্রশাসনিক কাজের বড় অংশ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় এইচআর বিভাগে কর্মীর সংখ্যা কমতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কৌশল নির্ধারণ, নেতৃত্বের বিকাশ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এ বিভাগের গুরুত্ব আরও বাড়বে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭