৪ বিভাগে টানা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সামনের সপ্তাহের শুরুতে আবহাওয়া শুষ্ক থাকলেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৯ মার্চ থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১০ মার্চ থেকে এই বৃষ্টির পরিধি আরও কিছুটা বেড়ে ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তৃত হতে পারে।
শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১৪:৫৪