ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন যাত্রীরা: রেলপথ মন্ত্রী
রেলপথে মাত্র ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে মহানগর প্রভাতী নামে নতুন একটি ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এতে ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়ায় উন্নীত হবে। পর্যায়ক্রমে এ রুটে সাত জোড়া পর্যন্ত ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০০:৫২