• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিবিধ

সাংবাদিককে গালাগাল: পরীমনির বিরুদ্ধে এমআরএ’র প্রতিবাদ
সাংবাদিককে গালাগাল: পরীমনির বিরুদ্ধে এমআরএ’র প্রতিবাদ

চিত্রনায়িকা পরীমিনির বিরুদ্ধে সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। শুধু তাই নয়, অভিনেত্রীর সঙ্গে থাকা বডিগার্ডদের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও তুলেছে সংগঠনটি। একজন সাংবাদিকের ওপর হামলাকে পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সব সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে তারা। 

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১:১৯