দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “পৃথিবীর কোনো দেশে সংঘাতের কারণে সরবরাহে চাপ বা পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি হলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সরকার নেবে। দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আছে।”
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ২০:৩১