রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে আগুন
রংপুরে এবার লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড়ে কোচিং সেন্টারের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬