ঢাবি রোভার স্কাউট গ্রুপের হীরক জয়ন্তী উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব আজ ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-র্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ছাত্র-শিক্ষক কেন্দ্রে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৩