মানবাধিকার রক্ষায় সংসদে নতুন উদ্যোগ, মন্ত্রণালয়ে সমন্বয়ের আহ্বান
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও ভুক্তভোগীদের শনাক্ত করে গ্রহণযোগ্য চিত্র তুলে ধরা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাসের কার্যক্রমকে শক্তিশালী করতে আইন, বিচার ও সংসদবিষয়ক, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৩