শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কে?
শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতে ছিলো আলোচিত নাম। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নানা অভিযোগে আলোচনায় ছিলেন তিনি। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে তাকে নিয়ে নানা রহস্য তৈরি হয়েছিলো।
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৩:১২