• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

প্রকাশিত: ১২:১৯, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থায়নের পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংস্থাটির প্রতিনিধিদলের সঙ্গে সরকারের বৈঠকে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, বৈঠকে ঢাকা শহরের জনসংখ্যার চাপ, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কয়েকটি বস্তিতে মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক পাশে রয়েছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিভি/এমএন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত