• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: গ্রেফতার ৩

প্রকাশিত: ১৫:১৫, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: গ্রেফতার ৩

ছবি: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৩ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৯ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ারুল হক ঈশান , রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক । 

পুলিশ জানায়, রবিবার সকাল সাতটার নিষিদ্ধ ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকে। তারা সরকারের পদত্যাগ দাবি ও দলীয় স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া তিনজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, মিছিল থকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান  চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2