• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সীমান্তে মৃত বাংলাদেশি মায়ের মুখ দেখলেন ভারতে থাকা মেয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৬, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:১৫, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে মৃত বাংলাদেশি মায়ের মুখ দেখলেন ভারতে থাকা মেয়ে

আবারো মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করলো মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া একজন মমতাময়ী মায়ের মরদেহ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখার সুযোগ সৃষ্টির মাধ্যমে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা যান গত ৮ ডিসেম্বর সোমবার রাতে। এমন খবরের ভিত্তিতে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামে বসবাসকারী তারা বানুর মেয়ে মালেকা বেগমসহ (৪০)সহ অন্যান্য আত্মীয় বিএসএফের মাধ্যমে ৫৯ বিজিবির নিকট মরদেহ দেখার আবেদন করলে বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া মানবিক দিক বিবেচনা করে মৃত মাকে দেখার অনুমতি দেন।

অধিনায়ক জানান, মেয়ের অনুরোধের প্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানোর ব্যবস্থা করে।

এদিকে শেষবারের মত লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান অধিনায়ক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: