• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নলতায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নলতায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় মোমেনা খাতুন ওরফে ময়না নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ময়ন উদ্দিন গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

নিহত মোমেনা খাতুন ওরফে ময়না (৫০) নলতা বাজারের ভাই ভাই হার্ডওয়ারের মালিক ময়নদ্দীন গাজীর স্ত্রী। 

মোমেনা খাতুনের স্বামী ময়নদ্দীন গাজী জানান, দোকান থেকে দুপুর দেড়টার দিকে খাওয়ার জন্য বাড়ি এসে দেখেন বাহিরের গেটে তালা লাগানো। তিনি ডাকাডাকি করেও তার স্ত্রীকে না পেয়ে দোকান থেকে একটি হাতুড়ি নিয়ে খালাতো শালাকে ডেকে গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান তার স্ত্রীর গলায় গামছা ও ওড়না জড়ানো ও জিভ বেরোনো অবস্থায় ঘরের মেজেতে পড়ে আছে। এসময় তিনি স্থানীয়দের জনান। 

নিহত মোমেনা খাতুনের ভাই আব্দুল আজিজ জানান, তার বোন ও দুলাভাইয়ের সাথে মাঝে মাঝে ঝগড়া হতো এবং তার বোনকে মারধর করতো। তার বোনের সাথে তার দুলাভাইয়ের ঝামেলা হওয়ায় তাকে তিনি মেরে ফেলতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। 

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ জুয়েল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের স্বামীকে এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, সঠিক তথ্য উদঘাটন করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: