• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটির সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এছাড়া অন্তত আরও ২০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: