গৃহকর্ত্রীকে হত্যা করে স্বর্ণ-টাকা লুট, ২৪ ঘণ্টার মধ্যেই গৃহকর্মী গ্রেফতার
রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর দেওয়া চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
এ ঘটনায় মূল অভিযুক্ত বিলকিছ বেগম (৪০) এবং চোরাই স্বর্ণ ক্রয়ের অভিযোগে রবিউল আউয়ালকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।
বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার দুই দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়শা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী।
এ ঘটনায় ভুক্তভোগী আয়শা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: