১৪০০ ইয়াবাসহ দুজন গ্রেফতার, পালালেন আরেকজন
কুমিল্লার বরুড়ায় ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের দাবি, মাদক ব্যবসায় জড়িত আরেক ব্যক্তি টিনের বেড়া ভেঙে পালিয়ে গেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিঠুন (২৭) ও মরিয়ম আক্তার (২২)। তারা একই গ্রামের বাসিন্দা।
বরুড়া থানা-পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বালুয়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলটি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হতো।
পুলিশ আরও জানায়, অভিযানকালে মো. হাসান (৩০) নামে এক ব্যক্তি টিনের বেড়া ভেঙে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশের ভাষ্য।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভি/এজেড













মন্তব্য করুন: