• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

টানা বৃদ্ধির পর বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

প্রকাশিত: ১৮:৪৮, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টানা বৃদ্ধির পর বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

চলতি সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প নমনীয় হওয়ায় বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর পাশাপাশি ঝুঁকিপূর্ণ সম্পদেও অর্থ খাটানো শুরু করেছেন। এর ফলে আজ (বৃহস্পতিবার) বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের। 

বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৪ দশমিক ১৮ ডলারে। এর আগে সেশনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ নেমে গিয়েছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮২৬ ডলারে লেনদেন হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১২ শতাংশের বেশি বেড়েছে। বুধবার (২১ জানুয়ারি) এই মূল্যবান ধাতুর দাম প্রতি আউন্স ৪,৮৮৭ হাজার ৮২ ডলার পর্যন্ত উঠেছিল।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘ঝুঁকি নেয়ার মানসিকতা ফিরে আসায় নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমছে। পাশাপাশি মার্কিন ডলারের সামান্য শক্তিশালী হওয়াও স্বর্ণের দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।’

হেরাউস প্রেশাস মেটালসের গ্লোবাল হেড অব ট্রেডিং হেনরিক মার্কস বলেন, ‘স্বর্ণের দামের সামগ্রিক প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী।’

অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রুপা ৯৫ দশমিক ৮৭ ডলারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।

স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৪৮৪ হাজার ৭৪ ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬০ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছে।

এদিকে দেশের বাজারে আজ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: