• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক  

প্রকাশিত: ১৮:৪৯, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আরও ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক  

নিলামের মাধ্যমে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। 

মুখপাত্র বলেন, দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিলো ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগেও, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার কেনা হয়েছে। 

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডলারের বিনিময় হার এখন পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে রয়েছে বাংলাদেশের বাজারে বলে জানা গেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।
 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: