• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রোজায় দেশের রিজার্ভে সুবাতাস

প্রকাশিত: ১৯:০২, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৯:০২, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রোজায় দেশের রিজার্ভে সুবাতাস

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের রিজার্ভ এখন ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। 

বিভি/এসজি

মন্তব্য করুন: