• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব ব্যাংক

প্রকাশিত: ২২:০২, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব ব্যাংক

আসন্ন ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার, অর্থাৎ ১৮ ও ১৯ মার্চ তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল কেনার সুবিধা দিতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

এদিকে, ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করে সংস্থাটি।

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ'র অনুরোধে কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রতিবছরই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: