ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের নির্দেশনা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংকগুলোকে সতর্ক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১১ মার্চ) এক প্রজ্ঞাপনে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে ‘কার শেয়ারিং’ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। এ ছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে যত ব্যক্তিগত গাড়ি ব্যবহার হয়, তার উল্লেখযোগ্য অংশ ব্যাংকারদের। জ্বালানির ওপর চাপ কমাতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
বিভি/টিটি



মন্তব্য করুন: