জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর টহল জোরদার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম বন্দরের বহির্মোঙরে মাদার ভেসেলের নিরাপত্তা ও জেটিতে জ্বালানি খালাস নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর থেকে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে টহলের পাশাপাশি মেরিটাইম পেট্রোল, বিমান এবং হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে নজরদারি করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেল সংকটের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জেটিতে জ্বালানিবাহী ছয়টির বেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে এলপিজি, এলএনজি ও ডিজেলবাহী ট্যাংকার রয়েছে। পথে রয়েছে জ্বালানিবাহী অন্তত চারটি জাহাজ। এর মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ট্যাংকার এসপিটি থেমিস’র।

র্যাফেলস সামুরাই নামের আরেকটি ট্যাংকার পৌঁছানোর কথা রয়েছে আগামী শনিবার। এছাড়া ১৫ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে চ্যাং হ্যাং হং টু নামের আরেকটি ট্যাংকারের।
এর আগে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আসে লিয়ান হুয়ান হু নামের একটি ট্যাংকা, যেখান থেকে জ্বালানি খালাস চলছে।
এদিকে, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানীবাহী সব জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: