• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: দেশের অর্থনীতি নিয়ে যে তথ্য দিলেন গভর্নর

প্রকাশিত: ১৫:৩৮, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:৩৯, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: দেশের অর্থনীতি নিয়ে যে তথ্য দিলেন গভর্নর

মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান। রিজার্ভ ছাড়া অর্থনীতির সব সূচকই নিম্নমুখী বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবিলায় করণীয় জানতে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, খেলাপি ঋণের বাড়বাড়ন্তের পেছনে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ নজরদারির অভাব রয়েছে। তবে, অনিয়মগুলো বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে এবং লুটপাটকারীদের দায় আমানতকারীদের ওপর চাপানো হবে না।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রায় ১৫ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা সোশ্যাল সেফটি নেটের বিদ্যমান বাজেট খুব বেশি বাড়াতে হবে না। দেশের তেলের সংকট নেই। তবে, ভোক্তাদের অতিরিক্ত কেনার প্রবণতা চাপ তৈরি করছে বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত