• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করায় ঢাবিতে ‘ধন্যবাদ জ্ঞাপন কার্ড’ বিতরণ হামিমের

প্রকাশিত: ১৯:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী করায় ঢাবিতে ‘ধন্যবাদ জ্ঞাপন কার্ড’ বিতরণ হামিমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার মাধ‍্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন ডাকসু -২০২৫ নির্বাচনের ছাত্রদল সমর্থিক জিএস প্রার্থী তানভীর বারী হামিম। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে কার্ড বিতরণ করেন তিনি।

এ সময় কার্ডটি পেতে শিক্ষার্থীদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতন। ধানের শীষের লোগো ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও শুভেচ্ছা সম্বলিত এ কার্ডটি অত‍্যন্ত আকর্ষণীয় হয়েছে বলে শিক্ষার্থীরা মতামত দিয়েছেন। 

উল্লেখ‍্য, ছাত্রদল নেতা তানভীর বারী হামিম, ধানের শীষের বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে রমজান মাস জুড়ে ঢাবির প্রতিটি হলে সেহরী, ইফতার ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: