• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচদোনা মোড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাঁচদোনা মোড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও নরসিংদী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির) এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: