• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

আইফোনে আসছে বড় পরিবর্তন 

প্রকাশিত: ২১:১০, ৯ জুন ২০২৬

ফন্ট সাইজ
আইফোনে আসছে বড় পরিবর্তন 

অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একগুচ্ছ নতুন ফিচার উন্মোচন করা হয়েছে, যা আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রযুক্তির মাধ্যমে ফোন, মেসেজ, ছবি ও ওয়েব ব্রাউজিং আরও সহজ, দ্রুত এবং ব্যক্তিকেন্দ্রিক হবে।

নতুন আপডেটে সাফারি ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজিয়ে রাখবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন ট্যাবের পরামর্শও দেবে। কোনো ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য, মূল্য বা সংবাদে পরিবর্তন এলে ব্যবহারকারীকে তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠানো হবে।

এ ছাড়া টেক্সট নির্দেশনার মাধ্যমে ওয়েবপেজ কাস্টমাইজ করার সুবিধাও যুক্ত হচ্ছে, যা এতদিন মূলত ডেভেলপারদের জন্য সীমাবদ্ধ ছিল।

ফটোস অ্যাপেও আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্যবহারকারীরা এখন আরও সহজে ছবির অবাঞ্ছিত অংশ মুছে ফেলতে, ব্যাকগ্রাউন্ড সম্প্রসারণ করতে, ফ্রেম পুনর্গঠন করতে এবং ছবি উন্নত করতে পারবেন। ‘ইমেজ প্লেগ্রাউন্ড’ ফিচারে বাস্তবধর্মী ছবি তৈরি ও সম্পাদনার সক্ষমতাও বাড়ানো হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। ঝুঁকিপূর্ণ বা হ্যাকড পাসওয়ার্ড এক ক্লিকেই আপডেট করা যাবে, যেখানে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করবে অ্যাপল ইন্টেলিজেন্স।

মেসেজিং অভিজ্ঞতাও হবে আরও স্মার্ট। মেসেজ লেখার সময় এআইভিত্তিক রিপ্লাই সাজেশন পাওয়া যাবে, পাশাপাশি টেক্সট লিখেই নির্দিষ্ট ছবি খুঁজে বের করার সুবিধা থাকবে।

তবে সবচেয়ে বড় পরিবর্তন আসছে ফোন অ্যাপে। কল চলাকালীন ইমেইল, মেসেজ কিংবা অন্যান্য অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য—যেমন ফ্লাইটের সময়সূচি বা ভ্রমণ সংক্রান্ত তথ্য—স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে দেখাতে পারবে নতুন সিস্টেম।

অ্যাপলের দাবি, এসব ফিচার ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে।

সূত্র: টেকক্রাঞ্চ

বিভি/টিটি

মন্তব্য করুন: