• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

নতুন নেতা মোজতবা খামেনি আহতের গুঞ্জন, যা জানালেন ইউসুফ পেজেশকিয়ান

প্রকাশিত: ২০:১৯, ১১ মার্চ ২০২৬

আপডেট: ২০:১৯, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নতুন নেতা মোজতবা খামেনি আহতের গুঞ্জন, যা জানালেন ইউসুফ পেজেশকিয়ান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ ও নিরাপদ আছেন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

এর আগে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম দাবি করে, যুদ্ধের প্রথম দিনেই মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোজতবা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় মোজতবা খামেনির বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, এরপরই দায়িত্ব পান মোজতবা। তবে দায়িত্বগ্রহণের পর এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত না হওয়ায় বিশ্বজুড়ে নানা জল্পনা ডালপালা মেলে।

এরপরই ইউসুফ পেজেশকিয়ান যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, নতুন সর্বোচ্চ নেতা আহত হওয়ার কথা জানতে পেরেছেন তিনি। পরে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ আছে - এমন কয়েকজন বন্ধুর কাছে যোগাযোগ করা হলে, তাঁরা জানায়, মোজতবা খামেনি সুস্থ আছেন।

এ ছাড়া পশ্চিমা গণমাধ্যমের খবর পুরোপুরি ভিত্তিহীন এবং মোজতবা তাঁর দাপ্তরিক কার্যাবলি স্বাভাবিকভাবেই পরিচালনা করছেন বলেও জানায় প্রেসিডেন্টের কার্যালয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: