বাংলাদেশ ব্যাংকে বড় নিয়োগ
‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে ১০৮ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। গত ৩০ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদসংখ্যা: সহকারী পরিচালক (সাধারণ)
লোকবল নিয়োগ: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৬
বিভি/এসজি



মন্তব্য করুন: