• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

যেকোন সময় রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে: সুচি

প্রকাশিত: ১০:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১০:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ফন্ট সাইজ
যেকোন সময় রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে: সুচি

মিয়ানমার ছেড়ে আসা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া যেকোন সময় শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। তবে, এক্ষেত্রে বাংলাদেশকেই প্রথম পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তিনি। নিক্কি এশিয়ান টিভিতে দেয়া সাক্ষাতকারে নিজের অবস্থান খোলাসা করার চেষ্টা করেন রোহিঙ্গা নির্যাতনে নিশ্চুপ থেকে ব্যাপক সমালোচিত সুচি। শান্তিতে নোবেল বিজয়ী নেত্রীর দাবি, রাখাইনে পাঁচ সেপ্টেম্বরের পর সরকারি বাহিনীর কোন অভিযান হয়নি। তাই, নির্যাতনের অভিযোগগুলো তদন্তের পর প্রকৃত দোষীদের চিহ্নিত করা যাবে। রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করে তিনি আবারো দাবি করেন বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগের কারণ পরিস্কার নয়। এদের ফেরানোর নীতিমালা বা যাচাই প্রক্রিয়াটি ১৯৯৩ সালেই বাংলাদেশ সরকারের সাথে মিলে ঠিক করা হয়েছে। তাই, কোন সমস্যা হবে না বলে জানান তিনি। তবে, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক উদ্যোগ ছাড়া মিয়ানমার আগ বাড়িয়ে কিছু করবে না বলেও সাফ জানিয়েছেন সুচি। এছাড়া, রাখাইনে নির্যাতন ইস্যুতে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সমালোচনা যৌক্তিক নয় বলে দাবি তার। সহিংসতার পুরো দায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন-আরসার ওপর চাপিয়ে ভারমুক্ত হবার চেষ্টাও করেছেন তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত