• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:৫৪, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৫, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সভা শুরু হয়। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির সংসদীয় দল।

এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে গত ৯ মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকার ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: