• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

তিতাস গ্যাস ফিল্ডে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস 

প্রকাশিত: ২২:৫৯, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তিতাস গ্যাস ফিল্ডে মিলছে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস 

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কমপ্রেসার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাচীন এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন গ্যাস উৎপাদনের ফলে কূপসমূহের ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় জাতীয় গ্রিড লাইনের প্রেসারের তুলনায় ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা থেকে উত্তরণে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জি তে ওয়েলহেড কমপ্রেসার স্থাপন প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল কর্তৃপক্ষ।

বিজিএফসিএল জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কমপ্রেসার স্থাপন কাজ শুরু হয়। ইতোমধ্যে ওয়েলহেড কমপ্রেসার স্থাপনের পর টেস্টিং কমিশনিং ও পারমরম্যান্স টেস্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ওয়েলহেড কমপ্রেসারের মাধ্যমে তিতাস গ্যাস ফিল্ডের  লাকেশন-ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং লোকেশন-জি থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস  জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে- যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি। এছাড়াও গ্যাসের উপজাত হিসেবে তিতাসের লোকেশন-জি এবং ই থেকে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।

এছাড়াও দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার (১ম সংশোধিত), তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ শীর্ষক ৪টি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিএফসিএল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2